বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আমতলীতে কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে প্রতিবেশীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:32:16 pm, Monday, 15 March 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় প্রতিবেশীর হামলায় পা ভেঙ্গেছে এক গৃহবধূর। বরগুনার আমতলীতে এমন ঘটনা হয়েছে। আহত গৃহবধূ লাইলি বেগমকে (৩০) স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সোমবার সকালে উপজেলার তারিকাটা গ্রামে এ নির্যাতনের ঘটনায় থানার মামলার প্রস্ততি চলছে। জানা গেছে, উপজেলার তারিকাটা গ্রামের জব্বার গাজীর কলাগাছ থেকে প্রতিবেশী বজলু মৃধা জোর করে এক ছড়া কলা কেটে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় জব্বার গাজীর স্ত্রী লাইলি বেগম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হন বজলু মৃধা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় বজলু মৃধা ও তার লোকজন ওই গৃহবধূকে পিটিয়ে ডান পা ভেঙ্গে দেন। আহত গৃহবধূ লাইলি বেগম বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে বজলু মৃধা ওই গৃহবধূকে মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘সামান্য কথা কাটাকাটি হয়েছে।’ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: মোস্তাফিজুর রহমান বলেন, লাইলি বেগমের ডান পায়ের গোড়ালির ওপর দিয়ে ভেঙ্গে গেছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আমতলীতে কলা কেটে নেয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে প্রতিবেশীরা

প্রকাশের সময় : 09:32:16 pm, Monday, 15 March 2021