বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আমতলীতে এসএসসি পরীক্ষার্থী অপহরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:38:52 am, Thursday, 5 March 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর এসএসসি পরীক্ষার্থী মেয়েকে অপহরণ করেছেন এক বখাটে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে। এর আগে সোমবার (২ মার্চ) দুপুরে ওই কিশোরীকে অপহরণ করা হয়।

ভুক্তভোগী ছাত্রী জানান, বাবা বিদেশে থাকায় তিনি একাই স্কুলে যাতায়াত করতো। এ সুযোগে আমতলী পৌর শহরের আবদুর রহিম আকনের ছেলে ইমাম হোসেন তাকে উত্ত্যক্ত করতেন ও বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করেন ইমাম হোসেন ও তার সহযোগীরা। ওই ছাত্রীর মা জানান, ঘটনার পর বিষয়টি আমতলী থানার ওসি আবুল বাশারকে জানানো হয়। দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তার মেয়েকে উদ্ধার করে পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর একটি প্রভাবশালী মহল বখাটে ইমাম হোসেন ও তার পরিবারকে রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে।

আমতলী থানার ওসি মো. আবুল বাশার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বখাটে ইমাম হোসেন ও তার পরিবার পলাতক রয়েছে। অপহরণের শিকার ছাত্রী পুলিশের হেফাজতে রয়েছেন। ওসি আরও জানান, এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আমতলীতে এসএসসি পরীক্ষার্থী অপহরণ

প্রকাশের সময় : 12:38:52 am, Thursday, 5 March 2020