বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আমতলীতে একটি বাঁশের সাঁকোই ভরসা ৪ গ্রামের মানুষের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:13:45 pm, Thursday, 26 September 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥  বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের চার গ্রামের মানুষের একমাত্র চলাচলের মার‌্যম বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের।জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের রামজি (মৃধার) খালের ওপরে স্থানীয়দের তৈরি বাঁশের সাঁকো পার হয়ে চলাচল করেন ৪ গ্রাম- হলদিয়া, চিলা, গুরুদল ও নাচনাপাড়া গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। এক সময় এখানে খেয়া নৌকা ছিল। ৮ বছর পূর্বে এ এলাকার মানুষের উদ্যোগে এ বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। এ সাঁকোর রক্ষণাবেক্ষণ এলাকাবাসীই করেন। বাঁশের সাঁকো দিয়ে বৃদ্ধ, মহিলা, ও মুমূর্ষু রোগীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় পারাপার করেন।

বর্ষা মৌসুমে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও গুরুদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এ বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে।নাচনাপাড়া গ্রামের বৃদ্ধ আরশেদ আলী (৭২) জানান, আমার যৌবনকাল থেকেই এমন অবস্থা দেখছি। এত বছর পার হয়ে গেলেও কেউ এখানে একটা ব্রিজ করে দিল না।বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী নাসরিন ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া জানান, অনেক কষ্ট করে সাঁকো পার হয়ে আমাদের বিদ্যালয়ে আসতে ও যেতে হয়।

হলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবদুল্লাহ আল মামুন ও সাবেক ইউপি সদস্য মো. স্বপন মিয়া বলেন, এ এলাকার মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে রামজি (মৃধার) খালে একটি সেতু নির্মাণ করা প্রয়োজন।আমতলী উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় মানুষের কষ্টের কথা বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আমতলীতে একটি বাঁশের সাঁকোই ভরসা ৪ গ্রামের মানুষের

প্রকাশের সময় : 10:13:45 pm, Thursday, 26 September 2019