বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আমতলীতে ইট বোঝাই ট্রলি নিয়ে নদীতে ঝাঁপ দিলো ব্রিজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:29:35 pm, Wednesday, 10 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙ্গে ইট বোঝাই ট্রলি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই ট্রলিতে থাকা দুজনকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে ট্রলির চালক রাসেল ও হেলপার ইয়াসিন আহত হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে আমতলী উপজেলার আমড়াগাছিয়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আমড়াগাছিয়া নদীতে আমড়াগাছিয়া বাজারের সংলগ্ন স্থানে আয়রন ব্রিজ নির্মাণ করে। নির্মাণের ১০ বছরের মাথায় ২০১৬ সালে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙ্গে পড়ে। তাৎক্ষণিক ওই ব্রিজের ভাঙ্গা অংশ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মেরামত করে।

মেরামত করার পরে ওই ব্রিজ দিয়ে বড় যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। কিন্তু প্রকৌশল বিভাগের নিষেধ উপেক্ষা করে ট্রাক ও ট্রলির মালিকরা ওই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করতে থাকে।

বুধবার সরেজমিন দেখা গেছে, ব্রিজের মধ্যের অংশ ভেঙ্গে নদীতে পড়ে আছে। ট্রলিটি নদীতে তলিয়ে গেছে। ট্রলি মালিক সাবেক ইউপি সদস্য ফারুক সরদার বলেন, ইট বোঝাই ট্রলি পাড় হওয়ার সময় ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে গেছে।

ট্রলি উদ্ধার করা সম্ভব হয়নি। আমড়াগাছিয়া বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, ব্রিজটি ভেঙ্গে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৩০ হাজার লোকের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আমতলী উপজেলা প্রকৌশলী মো. আল মামুন বলেন, ধারণ ক্ষমতার চেয়ে ভারি যানবাহন চলাচল করায় ব্রিজ ভেঙ্গে পড়েছে।ওইখানে গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাবনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো আছে। অনুমোদন হলে ব্রিজ নির্মাণ করা হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, ভাঙ্গা ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আমতলীতে ইট বোঝাই ট্রলি নিয়ে নদীতে ঝাঁপ দিলো ব্রিজ

প্রকাশের সময় : 11:29:35 pm, Wednesday, 10 June 2020