আমতলীতে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত,বাড়ি লকডাউন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমতলীতে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত,বাড়ি লকডাউন

আমতলীতে ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত,বাড়ি লকডাউন




বরগুনা প্রতিনিধি॥ বরগুনাযর আমতলীতে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (৫২) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এই ইউপি চেয়ারম্যানের বসতবাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে ওই ইউপি চেয়ারম্যান আমতলীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানেও যোগদান করেছেন। মিশেছেন জনপ্রতিনিধিবৃন্দের সাথেও। এতে ঝুঁকিতে রয়েছেন সংশ্লিষ্ট সেসব ব্যক্তিরাও।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। এরপর গত ৭ মে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। নমুনা পাঠানোর দুই দিন পর আজ শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় তার রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছায়। রিপোর্টে তাকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন আর মৃত্যুবরণ করেছেন দুজন। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, আমতলীর একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নমুনার রিপোর্ট হাতে পেয়েছি। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। হোম আইসোলেশনেই তার চিকিৎসা দেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, আক্রান্ত এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD