সংবাদ শিরোনাম:

আবু তৈয়ব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করলো পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:36:27 pm, Saturday, 26 November 2022
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুষ্টিয়ার মিরপুরে ফুল ব্যবসায়ী আবু তৈয়ব (৫৪) হত্যাকাণ্ডের পর দ্রুততার সাথে রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম। গ্রেফতারকৃত আসামি হলেন- উপজেলার ফুলবাড়ীয়া এলাকার মোস্তফার ছেলে জালামিন (১৫)।

জানা যায়, নিহত আবু তৈয়বের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়। সেখান থেকে ১৪-১৫ বছর আগে উপজেলার আমলা এলাকায় চলে আসেন এবং অঞ্জনগাছি গ্রামে নার্সারি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তৈয়বের নার্সারিতে এই জালামিন (১৫) নামের ছেলেটি কাজ করতো। প্রতিনিয়ত দেরি করে কাজে আসায় আবু তৈয়ব তাকে বকাঝকা এমনকি মারধর পর্যন্ত করতো। গত ১৭ নভেম্বর সকালে জালামিন দেরি করে কাজে গেলে সেদিনও কথা কাটাকাটি, গালমন্দ ও মারধরের ঘটনা ঘটে। এতে জালামিনের আরও রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সেখান থেকেই তিনি ভারতের চ্যানেল সনি-আট থেকে সিআইডি সিরিয়াল দেখে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার পরে একাধিক বার মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে কৌশলে ভিকটিমকে শিমুলতলা মাঠের মধ্যে ডেকে আনে। নিহত তৈয়ব মাঠের মধ্যে আসলে আসামি জালামিন তাকে পিছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে। তৈয়ব মাটিতে পড়ে গেলে জালামিন একাধিক আঘাতের মাধ্যমে নৃশংসভাবে তাকে হত্যা করে বলে জানা যায়।

এছাড়া তিনি আরও জানান, আসামি জালামিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। শনিবার সকালে আসামিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় মিরপুর থানায় গত ২২ নভেম্বর পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আবু তৈয়ব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করলো পুলিশ

প্রকাশের সময় : 11:36:27 pm, Saturday, 26 November 2022