আবার শাহানা কাজী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




আবার শাহানা কাজী

আবার শাহানা কাজী




কানাডায় বসবাসকারী বাংলাদেশি শ্রোত-দর্শকদের কাছে পরিচিত নাম শাহানা কাজী। গানে-সুরে মঞ্চ মাতিয়ে তাদের মন জয় করেছেন প্রবাসী এই কণ্ঠশিল্পী।কানাডায় বসবাসকারী বাংলাদেশি শ্রোত-দর্শকদের কাছে পরিচিত নাম শাহানা কাজী। গানে-সুরে মঞ্চ মাতিয়ে তাদের মন জয় করেছেন প্রবাসী এই কণ্ঠশিল্পী। প্রথম একক অ্যালবামের বিভিন্ন গানের ভিডিওতেও নজর কেড়েছেন শাহানা।এবার আসছে তার দ্বিতীয় একক।শাহানা কাজী বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান কন্ঠশিল্পী। কানাডার টরন্টো থেকে গত বছর পহেলা বৈশাখে তার প্রথম বাংলা গানের অ্যালবাম প্রকাশ পায়।

‘ভালোবাসার কথা’ নামের অ্যালবামের নয়টি গানই লিখেছিলেন কবির বকুল। শিল্পী জানান, এবার তিনি দ্বিতীয় এককের প্রস্তুতি নিচ্ছেন। এতে কাজ করবেন নামী-দামী গীতিকার-সুরকার ও সংগীত পরিচালকেরা।এদিকে শাহানা প্রথম অ্যালবামের সুফল পাচ্ছেন ফেসবুকেও। ফেসবুক ফ্যান পেজে তার ভক্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ছয় লাখ! এছাড়া ইনস্টাগ্রাম ও ইউটিউবেও তার অসংখ্য ভক্ত। শাহানা বলেন, ‘শ্রোতা-ভক্তদের সাড়া পেয়ে দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছি।’

টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশুনা করেছেন শাহানা। এছাড়া কানাডার সংগীত প্রতিষ্ঠান ‘মেরিয়াম স্কুল অব মিউজিক’ থেকে সংগীতের ওপর শিক্ষা নিয়েছেন। ব্যক্তিগত জীবনে সংগীত অনুশীলনের পাশাপাশি তিনি টরন্টোর একটি আইটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD