আববার ফাহাদ হত্যার প্রতিবাদে ভোলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আববার ফাহাদ হত্যার প্রতিবাদে ভোলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ

আববার ফাহাদ হত্যার প্রতিবাদে ভোলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ




ভোলা প্রতিনিধি॥ বুয়েটের মেধাবী ছাত্র ‘আববার ফাহাদ’ হত্যার প্রতিবাদ, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর: অব হাফিজ উদ্দিনের মুক্তির দাবীতে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।রবিবার (১৩ অক্টোবর) জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুবদলের সাবেক আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুবদল সম্পাদক আব্দুল কাদের সেলিম, সেচ্চা সেবকদলের সম্পাদক খন্দকার আল-আমিন, ছাত্রদল সভাপতি নুরে আলম। উপস্থাপনা করেন, যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন।বক্তারা এ সময় অবিলম্বে তাদের দাবী আদায়ের ঘোষনা দেন। এতে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD