আফসার’র খুনীদের গ্রেফতার করে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনুন, জানাযা নামাজে -পৌর মেয়র কামাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আফসার’র খুনীদের গ্রেফতার করে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনুন, জানাযা নামাজে -পৌর মেয়র কামাল

আফসার’র খুনীদের গ্রেফতার করে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনুন, জানাযা নামাজে -পৌর মেয়র কামাল

আফসার’র খুনীদের গ্রেফতার করে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনুন, জানাযা নামাজে -পৌর মেয়র কামাল




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে আওয়ামীলীগ নেতা ও মোটর সাইকেল মেকানিক আফসার সিকদারের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আছর পাতারহাট থানা আব্দুল্লাহপুর থানা জামে মসজিদ মাঠে আয়োজিত জানাযা নামাজে দলমত নির্বিশেষে সকলস্তরের মানুষের ঢল নামে। এসময় মরহুমের স্মৃতিচারণকালে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান বলেন, আফসার সিকদার আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী। তিনি বিগত নির্বাচনগুলোতে আমার নির্বাচনী এজেন্ট ছিলেন। এবারের নির্বাচনেও তাকে নৌকার এজেন্ট হিসাবে এবং কেন্দ্র কমিটিতে রাখা হয়েছিলো।

 

এই সময় যারা আফসার সিকদারকে খুন করে নির্বাচনী পরিবেশ উত্বপ্ত করতে চায় তাদেরকে কঠোরহস্থে দমন করা হবে। এই ধরনের হত্যাকান্ডের পূনারভিত্তিতে যাতে না ঘটে সেলক্ষে প্রয়োজনে সকলকে সাথে নিয়ে এই অপশক্তি সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে।

 

প্রশাসনের উদ্দেশ্যে, আফসারের খুনীদের দ্রুত গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপির সভাপতি জিয়াউদ্দিন সুজন, পৌর কাউন্সিলর নুরুল হক জমদ্দার, কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর সোয়েব হোসেন সোহরাব, সাবেক কাউন্সিলর ওমর ফারুক, সাবেক কাউন্সিলর এইচ এম নোমান প্রমুখ। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সর্বস্থরের মানুষ অংশগ্রহণ করেণ।

 

পরে মরহুমের লাশ পৌরসভার বদরপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উলে­খ্য, আফসার সিকদার গত রবিবার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড আর.সি কলেজের সম্মুখে নির্বাচনী সহিংসতায় আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD