বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আপত্তিকর অবস্থায় কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রী,দেখলো শিক্ষার্থীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:58:09 pm, Monday, 15 February 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রীকে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। আজ সোমবার সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। পরে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হায়দার আলীর শাস্তি দাবি করে এলাকায় বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

এলাকাবাসী ও পুলিশ জানান, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক হায়দার আলী (৬০) সরকারি নির্দেশনা না মেনে দীর্ঘদিন ধরে কোচিং বাণিজ্য চালিয়ে আসছিলেন। সোমবার সকাল ৯টার দিকে ছাত্র-ছাত্রীদের কোচিংয়ে পড়ানোর একপর্যায়ে তার স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে নিয়ে পাশের রুমে যান তিনি। দীর্ঘ সময়েও বের না হওয়ায় সন্দেহ করে অন্য শিক্ষার্থীরা। পরে ছাত্র-ছাত্রীরা উঁকি দিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে রুমটিতে তালা লাগিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সেখানে গিয়ে শিক্ষকের ওপর চড়াও হয়। একপর্যায়ে খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য হাসমত আলীসহ স্থানীয় গণ্যমান্যরা ওই শিক্ষক ও ছাত্রীকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন।

এরপর এলাকাবাসী শিক্ষক হায়দার আলীকে স্কুল থেকে বহিষ্কার এবং এ ঘটনার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি অনিক আহমেদ ফিরোজকে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা ফিরে আসে। শিক্ষক হায়দার আলী আগেও অনেক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজ করেছেন বলে দাবি করেন এলাকাবাসী।

অনিক আহমেদ ফিরোজ জানান, ঘটনাটি আসলেই নিন্দনীয়। আমরাও ঘটনা জেনে হতাশ হয়েছি। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শিক্ষক হায়দার আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনায়েতপুর থানার এসআই আব্দুল লতিফ জানান, শিক্ষক হায়দার আলীর বিরুদ্ধে এলাকাবাসী যে অভিযোগ করেছে, তার প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আরো ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আপত্তিকর অবস্থায় কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রী,দেখলো শিক্ষার্থীরা

প্রকাশের সময় : 11:58:09 pm, Monday, 15 February 2021