সংবাদ শিরোনাম:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হঠাৎ নেতৃত্ব পরিবর্তন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:47:35 pm, Monday, 23 February 2026
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর পদে পরিবর্তন এনেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ করে নতুন প্রধান প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ আদেশ জারি করে।

নতুন দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম দেশের রাজনৈতিক ও আলোচিত কয়েকটি মামলার আইনজীবী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ড মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত মামলাগুলো পরিচালনার লক্ষ্যে তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিশেষ করে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও হত্যার অভিযোগের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হঠাৎ নেতৃত্ব পরিবর্তন

প্রকাশের সময় : 12:47:35 pm, Monday, 23 February 2026