আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ খান বহিষ্কার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ খান বহিষ্কার

আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ খান বহিষ্কার

আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ খান বহিষ্কার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবামেকহা) আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের (আইডিএএস) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদ খানকে বহিষ্কার করা হয়েছে।

 

 

রোববার শেবামেকহা শাখা আন্তঃবিভাগ চিকিৎসক পরিষদের সভাপতি সুদিপ কুমার হালদার ও সাধারণ সম্পাদক ডা. আশিক দত্ত স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কার করা হয়।

 

 

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের নাম ব্যবহার করে ডা. মাসুদ খানের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় সংগঠনের মূলনীতি বর্হিভূত কার্যকলাপে যুক্ত থাকায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ কারণে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়।

 

 

প্রসঙ্গত, ২১ অক্টোবর ডা. মাসুদ ২ ইন্টার্ন চিকিৎসকের নাম উল্লেখসহ ৮ থেকে ১০ জন এমবিবিএস শিক্ষার্থীর বিরুদ্ধে তার ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করেন হাসপাতালের পরিচালকের কাছে।

 

 

২২ অক্টোবর ইন্টার্ন চিকিৎসকরা ডা. মাসুদের বিরুদ্ধে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ইন্টার্ন চিকিৎসকদের নামে কমিশন আদায়, নারী সহকর্মীদের সাথে অশালীন আচরণ, সিনিয়রদের সাথে ঔদ্ধত্য প্রদর্শন এবং অধীনস্থ ইন্টার্ন চিকিৎসকদের ভাতা আটকে রাখার অভিযোগ করেন পরিচালকের কাছে।

 

 

এ ঘটনায় হাসপাতালের পরিচালক ২২ অক্টোবর ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD