বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আধুনিক বৈষম্যহীন ঝালকাঠি জেলা গড়ার প্রত্যয় দুই সংসদ সদস্যর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:38:32 pm, Sunday, 22 February 2026
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের স্থবিরতা দূরীকরণ এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজলভ্য করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে অবহেলিত এলাকার রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং প্রশাসনিক সেবার গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

নবনির্বাচিত দুই সংসদ সদস্য সরকারি প্রতিটি দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের নির্দেশনা দেন। পাশাপাশি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, চার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন এবং দল-মতনির্বিশেষে জেলাকে আধুনিক ও বৈষম্যহীন হিসেবে গড়ে তুলবেন। ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন সংসদ সদস্যদের নির্দেশনায় জেলা প্রশাসন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আধুনিক বৈষম্যহীন ঝালকাঠি জেলা গড়ার প্রত্যয় দুই সংসদ সদস্যর

প্রকাশের সময় : 04:38:32 pm, Sunday, 22 February 2026