আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নলছিটিতে বসতঘর নির্মাণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নলছিটিতে বসতঘর নির্মাণের অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নলছিটিতে বসতঘর নির্মাণের অভিযোগ




ঝালকাঠি প্রতিনিধি॥  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটিতে বিরোধপূর্ণ জমিতে বসতঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আর এতে কৌশলে সাহায্য করছে পুলিশ। আদালতের
নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও বিবাদীপক্ষ বসতঘর নির্মাণের কাজ অব্যাহত রাখায় বরিশাল রেঞ্জের ডিআইজি ও ঝালকাঠির পুলিশ সুপারের সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছে বাদীপক্ষ। জানা গেছে, উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের প্রায়ত মুক্তিযোদ্ধা আ. খালেক মৃধার ছেলে মো. খোকন মৃধার সঙ্গে একই এলাকার মৃত তাজেল মল্লিকের ছেলে মো. মোকছেদ মল্লিক গংদের চৌদ্দবুড়িয়া মৌজার (জে.এল-১৩৯) এসএ ২৫২/২৫৩ খতিয়ানের ১৩৮৯/১৩৯১ দাগের ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বেশ কয়েকবার এ নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করেও কোন সুরাহা হয়নি। আপোস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে মো. খোকন মৃধা গত ৪ ফেব্রুয়ারি মো. মোকছেদ মল্লিক, মো. ফারুক মল্লিক, মোসা. সাফিয়া বেগম, মো. লোকমান মল্লিককে বিবাদী করে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এতেও কোন সুরাহা না হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রের আদালতে মামলা দায়ের করলে বিচারক বিরোধীয় জমিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এরপর গত ১৯ ফেব্রুয়ারি নলছিটি থানার এএসআই অনিক সিদ্দিকী ১৪৪/১৪৫ ফৌ. কা. বিধিতে একটি নোটিশ জারি করেন। এতে পক্ষদ্বয়কে বিরোধীয় সম্পত্তিতে অনুপ্রবেশসহ সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়।

মামলার বাদী ও এলাকাবাসীদের অভিযোগ, আদালতের আদেশ অনুযায়ী নোটিশ জারির পরে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিবাদী পক্ষ বসতঘর নির্মাণ শুরু করেন। তাৎক্ষণিকভাবে বসতঘর তোলার বিষয়টি এএসআই অনিক সিদ্দিকীকে (নেটিশকারী) জানানো হলে তিনি ঘটনাস্থলে আসার কথা বলে আসেননি। নোটিশকারী কর্মকর্তা এএসআই অনিক সিদ্দিকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয় কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে বলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD