আতিয়া আলম মিলির নিজ অর্থায়নে হাসি ফুটেছে ১০টি পরিবারে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আতিয়া আলম মিলির নিজ অর্থায়নে হাসি ফুটেছে ১০টি পরিবারে

আতিয়া আলম মিলির নিজ অর্থায়নে হাসি ফুটেছে ১০টি পরিবারে

আতিয়া আলম মিলির নিজ অর্থায়নে হাসি ফুটেছে ১০টি পরিবারে




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥  আতিয়া আলম মিলি। একজন প্রতিষ্ঠিত সমাজ সেবক। মহিয়সী এই নারী গরিবের পিছনে ছুটে তাদের দুঃখ দূর্দশা ভাগ করে নিতে পারলেই নিজেকে সুখি মানুষ হিসেবে মনে করেণ।

 

আর এটা তার নিজের ও স্বামীর পরিবার থেকে ছোট বেলা থেকেই শিখেছেন তিনি। শিক্ষা জীবনে দরিদ্র সহপাঠিদের স্কুল-কলেজের বেতনসহ ফরম পূরণের অর্থও দিয়েছেন বহুবার।

 

ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে তাকে শিক্ষক,অভিভাবক ও অন্যরা একজন শিক্ষার্থীবান্ধব প্রকৃত মানুষ হিসেবে জানতেন।

 

তিনি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের সহধর্মীনি। বর্তমানে স্বামীর পদাঙ্ক অনুসরণ করেই সাধারণ মানুষকে সহযোগীতা করার মানসিকতা নিয়ে এগিয়ে চলছেন সমাজ থেকে সমাজে।

 

এরই ধারাবাহিকতায় বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি আবাসনের আগুনে পুড়ে যাওয়া ১০টি ঘরে নতুন করে তার নিজ অর্থায়নে টিন দিয়ে ছাউনি করে দিয়েছেন।

 

ফলে অসহায় ওই ১০টি পরিবারের সদস্যদের অবয়বে নতুন টিনের ঝিলিকের মতো প্রশান্তির হাসি ফুটেছে। এছাড়াও মহিয়সী এই সমাজ সেবক তার স্বামীর নির্বাচনী এলাকা বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় যতগুলো আবাসন ও গুচ্ছ গ্রাম রয়েছে তার প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে ঈদের নতুন কাপড় উপহার দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

অপরদিকে সব সময়ই খোঁজ খবর রাখছেন এলাকার সাধারণ মানুষের। করোনাকাল শুরু হওয়ার পর থেকে তার নিজ অর্থায়নে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বলে দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করেছেন।

 

সমাজ সেবক আতিয়া আলম মিলি অতি দরিদ্র পরিবারকে সামাজিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ছাগল ক্রয় করে দিয়ে সহায়তা করছেন।

 

এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক অতি দরিদ্র পরিবারকে ছাগল প্রদান করেছেন বলে জানাগেছে। তার মধ্য থেকে অনেক পরিবারই তার দেয়া ছাগল লালন-পালন করে আর্থিকভাবে স্বাবলম্বি হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD