বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আজ সরকারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস উঠে গেছে- বরিশালে মজিবর রহমান সরোয়ার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:23:09 pm, Saturday, 15 February 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি আলহা্জ্ব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘স্বাধীতার মূল মন্ত্র হচ্ছে গণতন্ত্র। এটি একটি স্বাধীন রাষ্ট্রের রক্ষা কবজ। সেই রক্ষা কবজ গণতন্ত্রই যদি না থাকে তবে দেশের স্বাধীনতার সুফল বয়ে আনতে পারে না।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকলে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি.শর্ত মুক্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার এসময় আরও বলেন, ‘আজ সরকারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস উঠে গেছে। এ কারনে তারা ভোট কেন্দ্রে যেতে চায় না। মানুষ বুঝতে পেরেছে এ দেশের ভোট আজকাল রাতেই হয়ে যায়। তাই তারা ভোট দিতে যায় না।

তিনি বলেন, ‘ঢাকা সিটি নির্বাচনের পূর্বে তারা বলেছিলেন কেন্দ্রের বাহিরে কেহ থাকতে পারবে না। কিন্তু নির্বাচনের দিন দেখা গেল উল্টোটা। কেন্দ্রসহ সব জায়গায় সরকার দলীয় শত শত লোকজন কেন্দ্রের বাহিরে অবস্থান নিয়ে ভোটারদের তাড়িয়ে দিয়েছে। আজ সরকারের পররাস্ট্র নীতিহীনতার কারণে এদেশের মানুষ প্রতিদিন সিমান্তে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। কিন্তু সরকার এর কোন প্রতিবাদ করতে পারছে না।

তিনি বলেন, ‘আজ সরকার ও বিরোধী দলের মধ্যে কোন ধরনের সমন্বয় না থাকার কারণে সংসদে এবিষয় নিয়ে কেহ কথা বলছে না। এছাড়া সংসদে যারা বিরোধীদল হয়ে বসে আছে তারাতো সরকাররে গৃহের একটি অংশ। তারা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। তাই দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সরোয়ার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সৈয়দ আহসান কবীর হাসান, এ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, যুবদল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর মহিলা দল নেত্রী শামীমা আকবর প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়দুল হক চাঁন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, সাবেক সংসদ সদস্য আব্দুর রসিদ খান, এ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, উজিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান মাস্টার, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি জিয়াউদ্দিন সবুজ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ.এম তসলিম উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আজ সরকারের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস উঠে গেছে- বরিশালে মজিবর রহমান সরোয়ার

প্রকাশের সময় : 05:23:09 pm, Saturday, 15 February 2020