সংবাদ শিরোনাম:

আজ জাতীয় বীমা দিবস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:19:15 am, Monday, 1 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আজ ১ মার্চ জাতীয় বীমা দিবস। ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’ এই প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো সারাদেশে এ দিবসটি পালিত হবে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দিবসটি উপলক্ষে রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে আইডিআরএ’র অনুরোধে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

প্রসঙ্গত, করোনা মহামারি বিবেচনায় ১ ও ২ মার্চ বঙ্গবন্ধু বীমা মেলা-২০২১ বাতিল করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আজ জাতীয় বীমা দিবস

প্রকাশের সময় : 12:19:15 am, Monday, 1 March 2021