আজারবাইজানে মাহাথির-শেখ হাসিনা বৈঠক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আজারবাইজানে মাহাথির-শেখ হাসিনা বৈঠক

আজারবাইজানে মাহাথির-শেখ হাসিনা বৈঠক




অনলাইন ডেস্ক: ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ন্যাম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুই প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশ্ব মুসলিম উম্মাহর বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সদস্যভুক্ত ৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও অন্য দেশের প্রতিনিধি, ১৭টি পর্যবেক্ষক দেশ এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, জিবুতির প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, ভারতের ভাইস প্রেসিডেন্ট এম. ভেঙ্কাইয়া নাইডু, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুহামেদাউ, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রমুখ অংশ নিয়েছেন।

রাতে বাকু কংগ্রেস সেন্টারে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাকু কংগ্রেস সেন্টারে শুরু হয় ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলন। এতে অন্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনের উদ্বোধন করেন ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD