বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আজাদ হত্যাচেষ্টা মামলা, পৌর আ.লীগের ১২ নেতা-কর্মী কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:04:41 pm, Thursday, 23 September 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ চাঁদা না পেয়ে কুপিয়ে হাত-পা কেটে দেয়ার মামলায় আমতলী উপজেলা যুবলীগ সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ১২ নেতা-কর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক মো: নাহিদ হাসান এ আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জিএম মুছা ওরফে আবু মুছা, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি মতিন খান, যুবলীগ নেতা তানজিল, মিরাজ মিয়া, আল ফাহাদ, রিয়াজ মুন্সী, রুবেল, আশিকুর রহমান আসলাম, কবির ও সবুজ।

এরা সকলই আমতলী পৌরসভার বাসিন্দা। এ মামলায় আঃ মালেক খান ও মো: হাচান মৃধা পলাতক ও অপর আসামি রায়হান জামিনে রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, আমতলী পৌরসভার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদ যুবলীগ নেতা ও ঠিকাদার। চলতি বছরের ২১ মে রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ উপজেলার খুরিয়ার খেয়াঘাট হতে নোমরহাট পাকা রাস্তার ওপর পৌঁছলে আসামিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা রামদা-ছেনা দিয়ে আবুল কালাম আজাদের দুই পা, দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। হাত-পায়ের রগ কেঁটে ফেলে।

এ ঘটনায় ভিকটিম আবুল কালাম আজাদ আমতলী থানায় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, কাউন্সিলর জিএম মুছাসহ ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ১৫ জনকে আসামি করে অভিযোগ করেন। আসামিরা হাইকোর্ট থেকে দু’সপ্তাহের আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হয়।

ভিকটিম ও বাদির মামা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মো: মতিয়ার রহমান বলেন, আগেও ১৯৯৬ সালে জিএম মুছা ওরফে আবু মুছা এক ছাত্র মনিরকে আট টুকরো করে হত্যা করেছিল। গত ১৪ তারিখ হাইকোর্টের আপিল বিভাগে আগাম জামিন বিষয়ে আপিল করলে কোর্ট জামিন বাতিল করেন। পরে আসামিরা জেলা জজকোর্টের সাথে প্রতারনা করে জামিন নেন।

এ বিষয়টি বরগুনা জেলা জজ গত ২২ তারিখে জানতে পেরে তাদের জামিন নামঞ্জুর করে। পরে নিম্ন আদালত তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আজাদ হত্যাচেষ্টা মামলা, পৌর আ.লীগের ১২ নেতা-কর্মী কারাগারে

প্রকাশের সময় : 09:04:41 pm, Thursday, 23 September 2021