আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি

আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থিতা বাতিল হতে পারে: ইসি




ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন করতে গিয়ে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন ২০ হাজার টাকা ও সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করতে পারি। চাইলে প্রার্থিতাও বাতিল করতে পারি।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আমি প্রার্থীসহ সবাইকে বলেছি, তাদের যে আইনগুলো আছে তারা যেন সেগুলো মেনে চলেন।

প্রার্থীদের অভিযোগ ও সরকারি কর্মকর্তাদের ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ তদন্তের বিষয়ে আমাদের নির্বাচনী কমিটি মাঠে কাজ করছে। সে ক্ষেত্রে কোনো অভিযোগ গেলে তারা সেটা তদন্ত করবেন। তদন্ত রিপোর্টগুলোও কমিশনে পাঠানো হয়। এগুলোর ক্ষেত্রে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, আরও নেব।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদেরকেও বলছি, আপনারা স্বাধীনভাবে কাজ করবেন। আপনাদের যদি স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া হয়, বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়, সেটাও আমরা শাস্তির আওতায় এনেছি।

রাশেদা বলেন, আমরা সবাইকে সংযত হয়ে কাজ করার জন্য বলেছি। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে, তারা যেন ভয় না পায় সেটা নিশ্চিত করতে হবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান ও সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

মতবিনিময় সভার প্রথমে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এর আগে তিনি সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD