আগৌলঝাড়ায় কিস্তির পরিবর্তে নিয়ে যাওয়া হাঁসটি ফেরত দিয়েছে টিএমএসএস এনজিও কতৃপক্ষ : মাঠকর্মী সাময়িক বরখাস্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৌলঝাড়ায় কিস্তির পরিবর্তে নিয়ে যাওয়া হাঁসটি ফেরত দিয়েছে টিএমএসএস এনজিও কতৃপক্ষ : মাঠকর্মী সাময়িক বরখাস্ত

আগৌলঝাড়ায় কিস্তির পরিবর্তে নিয়ে যাওয়া হাঁসটি ফেরত দিয়েছে টিএমএসএস এনজিও কতৃপক্ষ : মাঠকর্মী সাময়িক বরখাস্ত




আরিফ হোসেন:বরিশালের আগৌলঝাড়া উপজেলার বাঁকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের গৃহকর্মী হাফিজা আক্তার কিস্তি দিতে না পাড়ায় তার পালিত একটি হাঁস নিয়ে যায় এনজিও কর্মী। এমন ঘটনা গণমাধ্যমে প্রচার হলে বিপাকে পরে টিএমএসএস এনজিও কতৃপক্ষ।
ঘটনার ৫ দিন পর গৃহকর্মীর বাড়ীতে গিয়ে টিএমএসএস এনজিও গৌরনদী শাখার ব্যবস্থাপক মো.রাজেক ইসলাম হাসটি ফেরত দিয়ে আসে। এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, হাসটি নিয়ে যাওয়া মাঠ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন, যদি মাঠকর্মী দোষী প্রমানিত হয় তাহলে তার চাকরি চলে যেতে পারে।

 

এদিকে গৃহকর্মী হাফিজা আক্তার বলেন, আমি টিএমএসএস এনজিও থেকে ৫০ হাজার টাকা লোন নিয়েছিলাম। সব টাকা পরিষদ করি। শেষ কিস্তি ১৩শত টাকা দিতে না পারায় ৮ ডিসেম্বর আমার হাসটি তারা বাড়ী থেকে ধরে নিয়ে যায়। বিষয়টি আমি সাংবাদিকদের জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানির হুমকি দেয়। পরে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ১৩ ডিসেম্বর আমার হাঁসটি ম্যানেজার স্যার ফেরত দিয়ে গেছে।

 

টিএমএসএস এর বরিশাল জোনাল ম্যানেজার মো.আবুল কালাম আজাদ বলেন, ঘটনার জানার পর আমি গৌরনদী শাখায় গিয়েছি। বিষয়টি শুনে তদন্ত টিম গঠন করে দিয়েছি। হাঁসটি গৃহকর্মীকে ফেরত দেওয়া হয়েছে। মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার ঘটনার পিছনের কারন জানার চেষ্টা করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD