আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে মুজিববর্ষ পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, মোঃ সিরাজুল হক সরদার, গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান,

উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তসহ ইউপি চেয়ারম্যান ও সরকারী বিভিন্ন কর্মকর্তারা। সভায় আগামী ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজনে ওই দিন সকালে বঙ্গবন্ধুর স্মৃতিফলকে পুষ্পমাল্য দান, আনন্দ র‌্যালী, আলোকসজ্জাসহ ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD