আগৈলঝাড়ায় দুই জন ডেঙ্গু রোগী শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:50:09 pm, Monday, 29 July 2019
  • 4 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি॥   উপজেলা ৫০ শয্যা হাসপাতালের ইউএইচএএফপিও (ভারপ্রাপ্ত) ডা.বখতিয়ার আল মামুন জানান, উপজেলার দক্ষিণ গৈলা গ্রামের ইউসুফ সরদারের ছেলে ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর ছেলে হৃদয় অধিকারী (২৭) জ্বর নিয়ে রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়। ডা. বখতিয়ার আল মামুন রোগীদের প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের ডেঙ্গু জ্বর শনাক্ত করেন।

তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সোমবার তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা করেছেন।

এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে জ্বর নিয়ে উজিরপুর উপজেলার বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর ছেলে মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে অজয় হালদার(১৮) ভর্তি হলে তাদেরও ডেঙ্গু ধরা পরায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছিলেন ডা.বখতিয়ার আল মামুন। এনিয়ে মোট চার জন ডেঙ্গু রোগী শনাক্ত হল।

এ ব্যাপারে ডা. বখতিয়ার আল মামুন জানান, এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে থাকে। তবে ডেঙ্গু জ্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। জ্বর হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য আহবান জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

আগৈলঝাড়ায় দুই জন ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশের সময় : 06:50:09 pm, Monday, 29 July 2019