আগৈলঝাড়ায় খামার অপসারণে চেয়ারম্যানপুত্রকে আদালতের আল্টিমেটাম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় খামার অপসারণে চেয়ারম্যানপুত্রকে আদালতের আল্টিমেটাম

আগৈলঝাড়ায় খামার অপসারণে চেয়ারম্যানপুত্রকে আদালতের আল্টিমেটাম




আগৈলঝাড়া প্রতিনিধি॥  বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের পাশে সাবেক চেয়ারম্যানের ছেলের স্থাপন করা মুরগির খামার এক মাসের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) ঘটনাস্থলে অভিযানের পর আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম এ নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব খাজুরিয়া গ্রামে দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে স্থাপন করা হয় মুরগির খামার। সাত বছর আগে গড়ে তোলা পরিবেশ দূষণকারী ওই খামার এক মাসের মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয় মালিক নিপু তালুকদারকে। বাগধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহিদুল্লাহ তালুকদারের ছেলে নিপু ও অপু তালুকদারের ওই মুরগির খামারের বর্জ্যরে কারণে বিদ্যালয়ের আশপাশসহ গোটা এলাকায় দুর্গন্ধে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়ে আসছিল।

দুর্গন্ধ থেকে নিষ্কৃতি পেতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের কাছে কয়েক দফায় লিখিত অভিযোগ করেও কোনো সুফল না পাওয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন পর্যন্ত করতে হয়েছিল। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বিদ্যালয়ের পাশে অবস্থিত মুরগির খামারের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আদালতের বিচারক এক মাসের মধ্যে দুর্গন্ধযুক্ত পোল্ট্রি মুরগির খামার অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন। অন্যথায় মালিক নিপু তালুকদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে জানিয়ে দেন।

অভিযানের সময় স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস আলী মিয়া, ওই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. শওকত হোসেন, প্রধান শিক্ষক নয়ন তালুকদার উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD