সংবাদ শিরোনাম:

আগামী সপ্তাহের শুরুতেই বাড়তে পারে শীত, হতে পারে বৃষ্টি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:44:57 pm, Friday, 21 January 2022
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামী সপ্তাহের শুরুতেই দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাড়তে পারে শীতের তীব্রতা।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হচ্ছে, মৃদু শৈত্যপ্রবাহটি দূরীভূত হয়েছে। আগামী ২ দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই রোববার ও সোমবার দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে শীতের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এর আগে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘণ কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগামী সপ্তাহের শুরুতেই বাড়তে পারে শীত, হতে পারে বৃষ্টি

প্রকাশের সময় : 09:44:57 pm, Friday, 21 January 2022