মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লাবানারীপাড়া॥ আগামী প্রজন্মকে ফুল-ফল ও শস্য-শ্যামল সোনার বাংলা উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন বরিশাল’র সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এমপি মীরার নিজ অর্থায়নে বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলদ-বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় বরিশাল সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিংবডির সভাপতি সৈয়দা রুবিনা আক্তার মীরা কলেজের আঙ্গিনায় আম,তাল ও মেহগিনি গাছের চারা রোপণ করেণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ গর্ভনিং বডির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওবায়েদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার প্রমুখ।
এর আগে এমপি মীরার নির্দেশনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান আলী হাওলাদার বানারীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে ফলদ-বনজ ও ঔষধী চারা রোপন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ভেষজ, ফলদ, ঔষধী ও বনজ গাছের চারা রোপন করা হয়েছে।
এর আগে এমপি মীরা উজিরপুর উপজেলায় একই কর্মসূচি পালন করেণ। সংরক্ষিত সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি আগামী প্রজন্মের জন্য সোনার বাংলাকে ঢেলে সাজাতে কাজ করছেন। যাতে করে নতুন প্রজন্ম আগামীতে আওয়ামী লীগের আর্দশ ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিচরণ করতে পারে।
Leave a Reply