বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আগামীকাল সারাদেশে উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:30:21 pm, Sunday, 30 March 2025
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (৩১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা জানান, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, তাই সোমবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছিল ২ মার্চ থেকে। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোজার সংখ্যা ২৯টি পূর্ণ হলো। ঈদুল ফিতর ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, যা চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, এবারের ঈদে ঢাকা শহরে কোনো নিরাপত্তা হুমকি নেই। জাতীয় ঈদগাহ মাঠে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর ঢাকা মহানগরীতে ১১১টি ঈদগাহে ও ১৫৭৭টি মসজিদসহ মোট ১৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের দিনটি মুসলমানদের জন্য আনন্দের এবং আত্মশুদ্ধির, যা বিশ্বব্যাপী মিলিতভাবে উদ্‌যাপিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আগামীকাল সারাদেশে উদ্‌যাপিত হবে ঈদুল ফিতর

প্রকাশের সময় : 07:30:21 pm, Sunday, 30 March 2025