বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

আগামীকাল সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:24:23 am, Thursday, 2 August 2018
  • 14 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক// উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বিকেলে জরুরি সভা করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেই। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু রাত ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন আমাকে ফোন করে জানিয়েছেন, বর্তমানে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে শনিবার থেকে যথারীতি খোলা থাকবে।

গত রোববার কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।

এর আগে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় শিক্ষামন্ত্রী শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সড়ক পরিবহনকে সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে। সংশ্লিষ্ট দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ অব্যাহত আছে।

সভায় মন্ত্রী শোকার্ত কোমলমতি শিক্ষার্থীদেরকে শোক সংবরণ করে শান্ত থাকা ও ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার জন্য ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আগামীকাল সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা

প্রকাশের সময় : 12:24:23 am, Thursday, 2 August 2018