বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আগামীকাল বিএনপির ইশতেহার, ঘোষণা করবেন তারেক রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:44:24 pm, Thursday, 5 February 2026
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

দলীয় সূত্র অনুযায়ী, এবারের ইশতেহারের প্রধান ভিত্তি হিসেবে থাকবে বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদ। বিশেষ করে তরুণ ভোটারদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর মতো জনবান্ধব কর্মসূচির ঘোষণা থাকবে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীন বিচারব্যবস্থা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতিবিরোধী শক্তিশালী কাঠামো গঠনের অঙ্গীকার থাকবে।

মানবাধিকার সংরক্ষণ, অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাসম্পন্ন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হবে। একইসঙ্গে আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ কর্মসূচির কথা তুলে ধরা হবে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আগামীকাল বিএনপির ইশতেহার, ঘোষণা করবেন তারেক রহমান

প্রকাশের সময় : 09:44:24 pm, Thursday, 5 February 2026