সংবাদ শিরোনাম:

আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি !!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:03:03 pm, Friday, 31 May 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: আগামীকাল ১ জুন শনিবার সারাদেশে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং তা কয়েকদিন ধরে থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।আজ ৩১ মে শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে আজ শুক্রবার সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাছাড়া তাপপ্রবাহের বিষয়ে বলা হয়- রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

তাছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগামীকাল থেকে বাড়তে পারে বৃষ্টি !!

প্রকাশের সময় : 11:03:03 pm, Friday, 31 May 2019