সংবাদ শিরোনাম:

আগামীকাল থেকে টিসিবির ট্রাক সেল শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:56:07 pm, Sunday, 4 July 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামীকাল সোমবার থেকে ট্রাক সেল শুরু করবে। করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে টিসিবি এ উদ্যোগ নিয়েছে।

রাজধানীসহ দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।

টিসিবি ট্রাক সেলের মাধ্যমে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ও মসুর ডাল ৫৫ টাকা কেজি। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, চার কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।

এ বিষয়ে টিসিবির যুগ্ন পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে আগামীকাল থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে।

সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবে বলে তিনি জানান। তিনি আরও জানান, ঈদুল আজহার জন্য সরকার ঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্যান্য দিনগুলোতে ভ্রাম্যমান ট্রাক সেল চলবে।

প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি এবং সয়াবিন তেল ৮০০ থেকে ১২০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আগামীকাল থেকে টিসিবির ট্রাক সেল শুরু

প্রকাশের সময় : 08:56:07 pm, Sunday, 4 July 2021