আওয়ামী লীগ কাজ করছে, অন্যরা সমালোচনায়: শেখ হাসিনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:14:19 pm, Saturday, 3 October 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা মহামারী মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের জন্য আত্মত্যাগ করেছন বলে জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন তিনি। এসময় অন্য কোনো দল মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সাংগঠনিক শক্তিটা হচ্ছে সবচেয়ে বড়। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি যে আছে, তা এই মহামারী মোকাবেলার সময় প্রমাণিত হয়েছে। আজকে যে কারণে আমার প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাকরিফাইস আর কোনো দল করে নাই।

আরো পড়ুন: ‘জাতির সব কমিটমেন্ট রক্ষা করেছেন শেখ হাসিনা’ সরকারের সমালোচনাকারীদের পাল্টা সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আর আমি তো প্রাইভেটে টেলিভিশন দিয়েছি, প্রাইভেটে রেডিও দিয়েছি, অনেক পত্রিকা। যে যার মতো আপন মনের মাধুরী মিশিয়ে বলেই যাচ্ছে। কিন্তু তাদেরকে কিন্তু মাঠে মানুষের পাশে দেখা যায়নি। তারা কেউ আবার বিচার করে আওয়ামী লীগের.. কতটুকু করলো আর কতটুকু করলো না। কিন্তু তারা নিজের আয়না দিয়ে চেহারা দেখে না। এই দুঃসময়ে মানুষের পাশে শুধু আওয়ামী লীগই আছে। কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে।

শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়, আমরা যেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এই সঙ্কটকালে সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

আওয়ামী লীগ কাজ করছে, অন্যরা সমালোচনায়: শেখ হাসিনা

প্রকাশের সময় : 04:14:19 pm, Saturday, 3 October 2020