বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বিগ্ন দিল্লি, অবাধ নির্বাচনের আহ্বান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:13:58 pm, Tuesday, 13 May 2025
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ॥ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা একটি গুরুতর বিষয়, যা ভারতের মতো গণতান্ত্রিক দেশের জন্য উদ্বেগজনক।”

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে এবং গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে। এসব ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন। একইসঙ্গে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন, ভারত সবসময় দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতিকে সমর্থন করে এসেছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনের আওতায় বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দেওয়া হয়। সরকার এক সংশোধিত অধ্যাদেশ জারি করে, যার মাধ্যমে ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধেও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী পর্ব, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা প্রভাবিত করতে পারে। ভারতের এমন স্পষ্ট প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে, এ নিষেধাজ্ঞার আন্তর্জাতিক প্রভাব আরও প্রসারিত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বিগ্ন দিল্লি, অবাধ নির্বাচনের আহ্বান

প্রকাশের সময় : 09:13:58 pm, Tuesday, 13 May 2025