আইনজীবীর মৃত্যু,আতঙ্কে কাছে যাননি কেউ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আইনজীবীর মৃত্যু,আতঙ্কে কাছে যাননি কেউ

আইনজীবীর মৃত্যু,আতঙ্কে কাছে যাননি কেউ

মৃত্




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজশাহীতে চেয়ার বসা অবস্থায় কৃষ্ণ কমল দত্ত নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। কিন্তু দীর্ঘক্ষণ মরদেহটি চেয়ারে পড়ে থাকলেও করোনাভাইরাস আতঙ্কে কাছে যাননি কেউ।

 

 

শুক্রবার সকালে নগরীর কুমারপাড়া কালী মাতার মন্দির সংলগ্ন নিজ বাড়িতে মারা যান কমল দত্ত। তিনি দীর্ঘদিন ধরে এ বাড়িতে একা থাকতেন। মনোমালিন্যের কারণে বাবার বাড়িতে থাকছেন তার স্ত্রী। তাদের সংসারে কোনো সন্তানও নেই।

 

 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন কৃষ্ণ কমল। পরে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির জন্য যান। কিন্তু সেখান থেকে তাকে স্থানীয় খ্রিস্টান মিশন হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসাসহ কিছু ওষুধ দিয়েছেন।

 

 

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, সকালে নিজ বাড়িতে চেয়ারে নিস্তেজ অবস্থায় আইনজীবী কৃষ্ণ কমলকে দেখে স্থানীয়রা। কিন্তু করোনা আতঙ্কে দুপুর পর্যন্ত কেউ কাছে যাননি। পরে পুলিশে খবর দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

 

 

এদিকে খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি স্বেচ্ছসেবক দল ওই আইনজীবীর বাড়ির উদ্দেশে রওনা দেয়। তারা স্বাস্থ্যবিধি মেনে সৎকার করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD