অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি

অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজাম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরি




নিজস্ব প্রতিবেদক॥  নিজাম শিপিং লাইনস অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক, এফবিসিসিআই’র পরিচালক ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি নিজাম উদ্দিনের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার নলছিটি দপদপিয়ায় বাসায় চোরেরা ছাদের দড়জা ভেঙ্গে বাসায় প্রবেশ করে চুরি সংঘটিত করে। চোরেরা বাসায় থাকা নগদ ১ লাখ ১৭ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংলকারসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে লুটপাট চালায়।

ঘটনার পরদিন সকালে ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ সময় নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান দ্রুততার সাথে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীক প্রয়োজন ও ছেলেমেয়েদের পড়াশুনার জন্য নিজাম উদ্দিন ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। ঢাকা থেকে এসে তারা ওই বাসায় থাকেন। এদিকে নিজাম উদ্দিনের বাসায় চুরি হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বাসায় কেউ না থাকার সুবাদে চোরেরা এ সুযোগটি কাজে লাগিয়েছে। ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন অনেকে। কারন চোরের পূর্ব থেকেই জানত বাসায় কেউ থাকে না।

এলাবাসীরা জানান, নিজাম উদ্দিন এলাকায় একজন সন্মানিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার প্রতিটি মানুষ সুখে-দুঃখে তাকে পাশে পান। এছাড়া তিনি এলাকায় বিভিন্ন মসজিদ-মাদরাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এলাকার কিছু কু-চক্রী মহল তার এমন উন্নয়নমূলক কর্মকান্ড মেনে নিতে না পেরে তার ক্ষতি করার জন্য উঠেপড়ে লেগেছে।

এছাড়া ২০১৭ সালে নিজাম শিপিং লাইনস’র অ্যাডভেঞ্চার-৬ লঞ্চে যে আগুনের ঘটনা ঘটেছে তাও এই কুচক্রি মহলের বলে দাবি অনেকের। এরই ধারাবাহিকতাই এমন দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নিজাম উদ্দিনের বাসায় চুরি হওয়া কিছুতেই এলাকাবাসী মেনে নিতে পারছে না। তারা অতি দ্রুত চোরদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানান। অপরদিকে ঘটনা শুনে গতকাল বুধবার নিজাম উদ্দিন নলছিটির বাসায় আসেন। বাসায় এসে দুর্ধর্ষ চুরির ঘটনা দেখে তিনিও হতবাক হয়ে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD