অস্বাস্থ্যকর পরিবেশ: উজিরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অস্বাস্থ্যকর পরিবেশ: উজিরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ: উজিরপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা




উজিরপুর প্রতিনিধি॥  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে বরিশালের উজিরপুরের ধামুরা বন্দরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শাহ শোয়াইব মিয়া জানান, দুপুরে ধামুরা বাজারে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, খাদ্যপণ্যে অননুমোদিত রং ব্যবহার, মেয়াদের তারিখ ও খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর নাম জানা যায়নি।

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যসহ উজিরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল আলম বখতিয়ার সহযোগিতা করেন।অভিযান শেষে ধামুরা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে আলোচনা সভা করা হয়। সভায় ডেঙ্গুজ্বর প্রতিরোধে করণীয় সম্পর্কে নাগরিকদের সচেতন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD