সংবাদ শিরোনাম:

অস্ত্রের মুখে জিম্মি করে বরিশালে কিশোরীকে গণধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:55:56 pm, Tuesday, 14 May 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

মুলাদী সংবাদদাতা:বরিশালের মুলাদী উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো- নজরুল ইসলাম (৩১), ফয়সাল খান (১৮), রনি সরদার (২৪) এবং রাব্বী সিকদার (১৮)।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের ওই কিশোরী সোমবার সকালে পাইতিখোলা এলাকায় মামা বাড়িতে বেড়াতে যায়। পূর্ব-পরিচয়ের সূত্র ধরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের আদারি খানের ছেলে ইজিবাইক চালক নজরুল ইসলাম খান কথা আছে বলে ওই কিশোরীকে ইজিবাইকে ওঠায়। পরে সহযোগীদের নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে পাশের ইউনিয়নের জালালপুর গ্রামের রহিম ক্বারীর কলাবাগানে নিয়ে যায়।

সেখানে তার সহযোগী ফয়সাল খান, রাব্বী সিকদার, রনি সরদার ওই কিশোলীকে পালাক্রমে ধর্ষণ করে। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা ওই কিশোরীর চিৎকার শুনে তিন ধর্ষককে আটক করে। সেই সঙ্গে কিশোরীকে উদ্ধার করে স্থানীয় দফাদার আবু হানিফ ও চৌকিদার আমিনুল ইসলামের হাতে তুলে দেয়। দফাদার ও চৌকিদার ধর্ষকদের কাছ থেকে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয় এবং কিশোরীকে তাদের জিম্মায় রেখে থানায় সংবাদ দেয়।

মুলাদী থানা পুলিশের ওসি মো. জিয়াউল আহসান বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে মুলাদী থানা পুলিশ জালালপুর গ্রামে পৌঁছে গণধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এরপর সকাল থেকে বিকেল পর্যন্ত মুলাদী থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে গণধর্ষণের সঙ্গে জড়িত চার যুবককে গ্রেফতার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অস্ত্রের মুখে জিম্মি করে বরিশালে কিশোরীকে গণধর্ষণ

প্রকাশের সময় : 10:55:56 pm, Tuesday, 14 May 2019