অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ,বাড়িওয়ালা আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ,বাড়িওয়ালা আটক

অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ,বাড়িওয়ালা আটক

অস্ত্রের ভয় দেখিয়ে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ,বাড়িওয়ালা আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালা বিটু আহম্মেদকে (৪০) আটক করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (১০ জুন) সকালে যশোরের অভয়নগরে এ ঘটনা ঘটে। উপজেলার মৃত আব্দুল ওহাবের ছেলে বিটু আহম্মেদের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া ছিলেন দুই সন্তানের জননী ওই নারী।

 

 

পুলিশ জানায়, কয়েক বছর আগে ধর্ষণের শিকার ওই নারীর স্বামী দুই সন্তান ও তাকে ফেলে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর থেকে তিনি সন্তানদের নিয়ে একাই ওই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক বিটু তার ঘরের দরজা খুলতে বলেন।

 

 

দরজা খুললে মাংস কাটার ধারালো চাপাতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি করলে বিটু তাকে ও তার দুই কন্যাসন্তানকে হত্যা করবেন বলে হুমকি দেন। সকালে তিনি কৌশলে পালিয়ে অভয়নগর থানায় আসেন এবং বিটু আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

 

 

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল জানান, ধর্ষণের অভিযোগে বিটু আহম্মেদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। মেডিকেল পরীক্ষার জন্য ওই নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD