সংবাদ শিরোনাম:

অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: ঝালকাঠিতে আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:32:00 pm, Saturday, 6 March 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪-দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবিলা করে অসাম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ধর্ম ও দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা শহরের ফায়ার সার্ভিস সড়কের আখড়াবাড়ি মন্দির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।

আমির হোসেন আমু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশের চাকা পেছনের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাল ধরার পর বাংলাদেশ আজ সারাবিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

এর আগে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে’র সভাপতিত্বে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কর্মকারের সঞ্চালনায় সম্মেলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অসীম কুমার সাহাকে সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তরুণ কর্মকারকে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: ঝালকাঠিতে আমু

প্রকাশের সময় : 11:32:00 pm, Saturday, 6 March 2021