অর্থমন্ত্রীর স্থলে বাজেট উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অর্থমন্ত্রীর স্থলে বাজেট উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী

অর্থমন্ত্রীর স্থলে বাজেট উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী




অনলাইন ডেস্ক:  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থতার কারণে সংসদে বাজেট বক্তব্য তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৩ জুন) অধিবেশনের দিন অর্থমন্ত্রী হাসপাতাল থেকে সংসদে আসেন। শুরুও করেন বক্তব্য। তবে বেশিক্ষণ এগিয়ে নিতে পারেননি।শুরু থেকেই কামালের বক্তব্য বাধাগ্রস্ত হচ্ছিল তার অসুস্থতার জন্য। এক পর্যায়ে তিনি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সময় চান। পরে প্রধানমন্ত্রী নিজেই ফ্লোর নিয়ে বক্তব্য শুরু করেন।

বাজেট বক্তব্যের শুরুতে অর্থমন্ত্রী বলেন, অনফরচুনেটলি আমি আজ অসুস্থ। তাই আমি মাঝে মাঝে বসে বলার অনুমতি চাই। এরপর তিনি বাজেট পেশ করাতে থাকলে বাজেট পেশের শুরুতেই অসুস্থতার কারণে অস্বস্তিবোধ করেছিল।তিনটা ৫২ মিনিটে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, চোখে কি ড্রপ দেবেন? এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ’।এ সময় ড্রপ কোথায় জিজ্ঞাসা করলে আর্থমমন্ত্রী বলেন, বাহিরে আছে। এর পর সেটা আনতে পাঠানো হয় বাহিরে।

তিনটা ৫৯ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঁচ মিনিটের বিশ্রামের সময় চান অর্থমন্ত্রী। স্পিকার সময় দেন।এর পর বাজেট পেশ শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। বলেন, আজ আমাদের অর্থমন্ত্রী অসুস্থ, আামারও একটু গলার সমস্যা। তবে আমি বাজেট পেশ করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD