সড়ক দুর্ঘটনায় বরিশালে শিশুসহ আহত ১২ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সড়ক দুর্ঘটনায় বরিশালে শিশুসহ আহত ১২

সড়ক দুর্ঘটনায় বরিশালে শিশুসহ আহত ১২




নিজস্ব প্রতিবেদক:বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারী) বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামকস্থানে যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় চালক ও যাত্রীসহ ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আহতরা হলেন- মাইক্রোবাস চালক নয়ন (৩০), ইজিবাইক চালক উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের হুমায়ন হাওলাদার (৩৫), মাইক্রোবাসের যাত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পুতুল (৩৫) , হানিফ (৫০), বাউফল উপজেলার মো: জালাল (৩৫), তার পুত্র মোস্তাকিন (৩), শ্বাশুড়ী মাকসুদা বেগম (৫০), ঝালকাঠীর সদর উপজেলার আশিয়ার এলাকার সূচনা (২১) ও গৌরনদী উপজেলার জাহাঙ্গীর সরদার (৫০) সহ আরও কয়েকজন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকালে দূর্ঘটনা কবলিতস্থান অতিক্রমকালে মাওয়া কাওড়াকান্দি থেকে ১০ জন যাত্রী নিয়ে বরিশালগামী দ্রুতগতির মাইক্রোবাস (ফরিদপুর-ছ-১১-০০১০) নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যান দুটির চালকসহ অন্তত ১২ জন আহত হয় এবং এ সময় কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD