অবাক করা কান্ড ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




অবাক করা কান্ড !

অবাক করা কান্ড !

অবাক করা কান্ড !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় চাকরির প্রলোভনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে এক হিজড়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

 

 

মঙ্গলবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেন। এরআগে সোমবার ইছহাক ডিপো টোলপ্লাজার বাইপাস রোডের পাশে এক হিজড়ার ভাসমান ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার ভাগুরাপাড়ার কোরবান আলীর সন্তান শ্রাবন্তী হিজড়া (৩৪), গাজীপুর জেলার শ্রীপুর থানার শিমুলতলী এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আমির হোসেন (৩৫), ভোলা জেলার সদর থানার চর রমেশ এলাকার সিধু মাঝির ছেলে জামাল (৫২), ভোলার সদর থানার আনন্দবাজার ভেলু মিয়ার এলাকার ইয়াছিন বেপারির মেয়ে মিতু আক্তার কাজল (১৯) ও একই জেলার চররমেশ এলাকার মৃত বশির আহমদের ছেলে আব্দুল জলিল (৫৫)।

 

 

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, অসহায়ত্ব ও আর্থ-সামাজিক দুরাবস্থার সুযোগ নিয়ে চাকরি দেয়া ও লালন-পালন করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় কিশোরীদের এনে রাখত তারা। পরে তাদের পতিতাবৃত্তিতে লিপ্ত করার জন্য যৌন নিপীড়ন করতো। গতকাল দুপুরে এমন তথ্যের ভিত্তিতে ইছহাক ডিপো টোলপ্লাজা সংলগ্ন বাইপাস রোডের পাশে শ্রবান্তী হিজড়ার একটি ভাসমান ঘরে অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শ্রাবন্তী হিজড়াসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে মো. নাঈম (২৫) নামে তাদের এক সহযোগী পালিয়ে যায়। এছাড়া ওই ঘর থেকে চার কিশোরীকে উদ্ধার করা হয়।

 

 

তিনি আরও জানান, উদ্ধার ভিকটিমরা জানায়, শ্রাবন্তী হিজড়া তাদের চট্টগ্রাম শহরের রেলস্টেশন, টাইগারপাস এলাকা থেকে লালন-পালন করার কথা বলে ওই ঘরে এনে আটক রেখে মারধর করতো। এমনকি তাদের পতিাতাবৃত্তিতে বাধ্য করে, পরে খদ্দেরের কাছ থেকে নেওয়া টাকা নিয়ে যায় তারা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মানপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD