অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে উত্তর জনপদের মাদক ব্যবসায়ী পিযুষ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে উত্তর জনপদের মাদক ব্যবসায়ী পিযুষ

অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে উত্তর জনপদের মাদক ব্যবসায়ী পিযুষ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েছে নগরীর উত্তর জনপদের শীর্ষ মাদক ব্যবসায়ী পিযুষ কুমার দাস (৪০)। শনিবার রাত ৮টার দিকে নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-৮ সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা। আটককৃত মাদক ব্যবসায়ী পিযুষ কুমার দাস পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী গ্রামের মৃত দিলীপ কুমার দাসের ছেলে। নগরীর ভাটিখানা এলাকায় বসবাসের পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিলো সে।

র‌্যাব জানায়, নগরীতে বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাটিখানা বাজার সংলগ্ন পান্থ সড়ক থেকে ইয়াবাসহ আটক করা হয় পিযুষকে। এই ঘটনায় র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মহানগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। খোঁজ নিয়ে জানাগেছে, ‘দীর্ঘ দিন ধরেই নগরীতে মাদক ব্যবসা করে আসছিলো পিযুষ। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাও হয়েছে।

তবে অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় অসাধু সদস্য’র ছত্রছায়ায় থেকে এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। অবশেষে র‌্যাবের হাতে তার গ্রেফতারের খবরে এলাকায় সস্থি ফিরেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD