সংবাদ শিরোনাম:

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন বরিশাল বিএম কলেজ ছাত্র

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:09:15 pm, Tuesday, 25 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন কলেজ ছাত্র সফিকুর রহমান (২২)। নিহত সফিক বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষে ছাত্র ও গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের কাঞ্চন গোমস্তার পুত্র। সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নিহতের লাশের জানাজা শেষে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী সফিকুর রহমানের মোটরসাইকেলের সাথে একই ইউনিয়নের কান্ডপাশা গ্রামের শাহ আলমের পুত্র রুবেল খানের ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সফিক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সফিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার দিবাগত রাত আটটার দিকে মৃত্যুর কোলে ঢলে পরেন কলেজ ছাত্র সফিকুর রহমান

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন বরিশাল বিএম কলেজ ছাত্র

প্রকাশের সময় : 05:09:15 pm, Tuesday, 25 February 2020