অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও

অফিসেই ধুমপান করেন সহকারী তহসিলদার, ভিডিও

অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান,( ছবি:সংগৃহীত )




নিজস্ব প্রতিবেদক :অফিসে বসেই প্রকাশ্যে ধুমপান করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহসিলদার) মো.মিজানুর রহমান। এমন ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিভিন্ন ব্যক্তির ফেসবুক ওয়াল ও পেইজে জায়গা করে নেওয়ার পাশাপাশি এরই মধ্যে ভিডিওটি সাংবাদিকদের হাতেও চলে এসেছে। ভিডিও ক্লিপসে দেখা যায়, মিজানুর রহমান অফিসের চেয়ারে বসে সিগারেট ফুঁকছেন। অন্য একটি চেয়ারে বসে একজন গল্প করছেন। আর সেবা নিতে আসা স্থানীয় লোকজন দাঁড়িয়ে আছেন।

২০১৩ সালে পাস হওয়া তামাক নিয়ন্ত্রণ সংশোধিত আইনে সরকারি-বেসরকারি কার্যালয়সহ পাবলিক প্লেসে ধুমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সহকারী তহসিলদার প্রকাশ্যেই নিজের অফিসে দাপ্তরিক কাজে আসা লোকদের সামনে ধুমপান করেন।

 

স্থানীয়দের অভিযোগ, অফিস কক্ষে ধুমপানের ব্যাপারে কোনো বাধ্যবাধকতার তোয়াক্কা করেন না তিনি। তার এই ধুমপানের কারণে অফিসের অন্যান্য কর্মচারীরা অতিষ্ঠ হলেও তাকে কোনো কথা বলার দুঃসাহস দেখায়না কেউ। আর দাপ্তরিক কাজে বাইরে থেকে আসা লোকরাও বাঁধা দিতে পারেন না তাকে।

 

এ ব্যাপারে সহকারী তহসিলদার মো. মিজানুর রহমান বলেন, অনেকেই তো খায়। দেখা গেছে, আমরা ভাত খাওয়ার পর একটু খাইলাম। এতে সমস্যা কি? এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখতে পেয়ে তাৎক্ষণিক তাকে সতর্ক করা হয়েছে। অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD