মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক। । অপরাধ নিয়ন্ত্রণে তরুনদের ভুমিকা রাখার আহবান জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল। রবিবার (১৬ আগস্ট) কোতয়ালি মডেল থানাধীন ৬নং জাগুয়া এলাকায় বিট পুলিশিং এর সভায় এ আহবান জানান তিনি। সভায় এলাকার অপরাধ নিয়ন্ত্রণে জনগণের করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক বিএমপি’র উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম – সেবা এর তত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল এর নেতৃত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় উপস্থিত ভিকটিমদের অভিযোগ গুরুত্ব দিয়ে শোনেন এবং পুলিশের সম্পর্ক আরো জোড়দার করার লক্ষ্যে এলাকায় একটি বিট পুলিশ অফিস করার ব্যাপারে আলোচনা করা হয়।
এছাড়া পুলিশের সেবা মানুষের দোড়গোড়ায় পৌছানোর জন্য তিনি পুলিশের পাশাপাশি এলাকার মানুষদের সচেতন হওয়া এবং অপরাধ নিয়ন্ত্রণে তরুনদের ভুমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপস্থিত সবাই পুলিশ এবং জনগণ অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন এএসআই মাসুম বিল্লাহ, এএসআই আসাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, শিক্ষক, গ্রাম পুলিশ, ইউপি সদস্য সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply