অন্যায়ের সঙ্গে জড়িতরা রেহাই পাবে না:টুঙ্গিপাড়ায় আইজিপি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:04:26 am, Friday, 9 October 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ দেশে সাম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রসঙ্গে বলেছেন, আমরা সরকারের পক্ষে দেশবাসীকে নিশ্চিত করছি। এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কেউ রেহাই পাবে না। প্রত্যেককে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, এরা বিচারের মুখোমুখি হবে এবং যার যার পাওনা তারা নিশ্চয়ই বিচার বিভাগের কাছ থেকে বুঝে নেবে।

তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আইজিপি বলেন, সরকার প্রত্যেকটি ঘটনাতে কঠোর অবস্থানে রয়েছে। প্রত্যেকটি ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারই শেষ না, যে সব মামলা রয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে। এটি হচ্ছে আইনি দায়িত্ব।

তিনি আরো বলেন, পরবর্তী সময়ে বাংলাদেশের আইনে এ ধরনের অপরাধীদের কি হবে সেটি আইন কর্তৃক নির্ধারিত রয়েছে। সে বিষয়টি নির্ভর করবে বিচার বিভাগের ওপর। আমরা আশা করব মাননীয় বিচারকবৃন্দ তাঁদের যথাযথ শাস্তি নিশ্চয়ই নিশ্চিত করবেন।

আইজিপি বলেন, সাম্প্রতিকালে এ রকম অনেক ঘটনা রয়েছে যা নিয়ে মিডিয়ায় কথা হচ্ছে। আমাদের মিডিয়া অনেক শক্তিশালী এবং আমাদের দেশের মানুষ খুবই রাজনীতি সচেতন। তারা রাজনৈতিক অধিকার সম্পর্কে খুব সচেতন। এখন একটি স্কুলের বাচ্চাও তার রাজনৈতিক অধিকার সম্পর্কে অনেক অনেক সচেতন। কারণ আমাদের শিক্ষা বিস্তার লাভ করেছে। একই সঙ্গে শিক্ষার গুণগত উন্নয়ন হয়েছে। যে কারণে আমরা দেখি একটি স্কুলে যাওয়া বাচ্চা তার রাজনৈতিক, মানবাধিকার ও নিজস্ব অধিকার সম্পর্কে অনেক সচেতন।

এর আগে আইজিপি ড. বেনজীর আহমেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ৭৫ এর ১৫ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন বিপিএম (বার), ডিআইজি মিজানুর রহমান, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশনস) এম খুরশীদ হোসেন, র‌্যাব-৮ এর সিও আতিকা ইসলাম (অতিরিক্ত ডিআইজি, বিপিএম)-সহ ঢাকা, খুলনা, বরিশাল ও পুলিশ হেডকোয়ার্টার্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, খুলনা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, হাইওয়ে পুলিশ মাদারীপুর, নড়াইল জেলার পুলিশ সুপারগণ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

অন্যায়ের সঙ্গে জড়িতরা রেহাই পাবে না:টুঙ্গিপাড়ায় আইজিপি

প্রকাশের সময় : 02:04:26 am, Friday, 9 October 2020