অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ঝালকাঠিতে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ঝালকাঠিতে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ঝালকাঠিতে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড




ঝালকাঠি প্রতিনিধি॥  সাত মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমানিত হওয়ায় স্বামী মো: দুলাল খানকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার বিকালে অতিরিক্তি জেলা ও দায়রা জজ শেখ মোঃ তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায়ে দুলাল খানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ হত্যা মামলার অপর আসামী সেলিনা বেগমকে খালাস প্রদান করেছে আদালত। সাজাপ্রাপ্ত মো: দুলাল খান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউঠা গ্রামের মো: ফকরউদ্দিনের পুত্র।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ এপ্রিল বিকালে গাবদি পশুকে খরকুটা দিতে দেরী হওয়ায় মো: দুলাল খান ক্ষিপ্ত হয়ে তার অন্তসত্বা স্ত্রী হনুফা বেগমের নিন্মঙ্গে সরু লাঠি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্ত ক্ষরণ শুরু হয়। আত্মীয় স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হনুফা মারা যায়।

এ ঘটনায় হনুফা বেগমের বড় ভাই হাজ্বী আল মামুন বাদী হয়ে ১৪ এপ্রিল ২০০৮ তারিখ কাঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আ: রব আকন্দ ২০০৮ সালের ২১ আগষ্ট দুলাল খান ও তার বড় ভাইর স্ত্রী সেলিনা বেগমে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ৮ জন সাাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে এ রায় ঘোষণা করেন। রাস্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এমআলম খান কামাল এবং আসামী পক্ষে জাহাঙ্গীর কবির মামলা পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD