অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় যুবককে গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় যুবককে গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় যুবককে গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় যুবককে গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাভারে প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক নারীকে বিয়ে করতে রাজি না হওয়ায় এবং তাকে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতনের শিকার ওই নারীর মামলায় শনিবার সকালে সাভারের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত সাজ্জাদ হোসেন সজলকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। সজল ওই এলাকার বাদশা মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী। পুলিশ জানায়, কয়েকমাস ধরে সাজ্জাদ হোসেন সজলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক চলছে। এসময় একাধিকবার ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করে সজল। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি সজলকে বিয়ের জন্য চাপ দেন। এতে ক্ষুদ্ধ হয়ে সজল ওই নারীকে মারধর করে এবং বিষয়টি কাউকে জানালে তাকে হত্যা করে গুম করার হুমকি দেয়। একই সাথে ওই নারীর মাথার চুল কেটে ফেলে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

পরে শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় সজলকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শনিবার সকালে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করে।

ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার সকালে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সজলকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD