সংবাদ শিরোনাম:

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ ,স্বামীকে বলাৎকার করে চার যুবক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:06:33 pm, Monday, 12 July 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পঞ্চগড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ ও তার স্বামীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। প্রতিবেশী চার যুবকের নির্যাতনের শিকার হন এই দম্পতি। সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবার পঞ্চগড় সদর থানায় দুটি মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই চার যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলো জগদল দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নুল হক (২৫), একই এলাকার এন্তাজুল ইসলামের ছেলে রনী ইসলাম (২৪), শহিদুল ইসলামের ছেলে নুর হোসেন (২১), আব্দুল মালেকের ছেলে শাহিন হোসেন (২১)।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার ওই চার যুবক প্রতিবেশী ওই দিনমজুরকে চা পাতা তোলার জন্য ডেকে তোলে। পরে একটি চা বাগানে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই চার যুবক তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। একপর্যায়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বলাৎকার করে। এই ফাঁকে জয়নুল ওই দিনমজুরের ঘরে ঢুকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধর্ষণ করে। সোমবার সকালে বিষয়টি তারা পরিবারের লোকজনকে অবহিত করেন। পরে স্থানীয়রা ওই চার যুবককে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনার পর অন্তঃসত্ত্বা ওই গৃহবধূকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে ওই ভুক্তভোগী বাদী ওই চার যুবককে আসামি করে পর্নোগ্রাফি আইনে একটি মামলা এবং তার স্ত্রী জয়নুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, ‘এ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। এ ঘটনার সাথে অন্যকোনো যোগসূত্র আছে কি-না তা জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ ,স্বামীকে বলাৎকার করে চার যুবক

প্রকাশের সময় : 10:06:33 pm, Monday, 12 July 2021